বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বান্দরবানের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ দোকান পুড়ে ছাই

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বান্দরবানের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ দোকান পুড়ে ছাই
বান্দরবানের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ দোকান পুড়ে ছাই

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ৩ টা ৩৯ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রায় ২০টির মতো দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয় জনগণও তাদের সহায়তা করছেন। তবে বাজারের বেশিরভাগ দোকান টিন-কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

বলিপাড়া বাজারের জন্য এটি নতুন কোনো ঘটনা নয়। স্থানীয়দের তথ্য মতে, ২০২০ সালে ১০৯টি দোকান, ২০২৩ সালে ৫০টি, ২০২৫ সালে ১৩টি দোকানপাট এবং সবশেষ চলতি বছরে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘুরে দাঁড়ানো দূরের কথা, বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলিপাড়া ব্যবসায়ীরা। প্রতিবার আগুনে সর্বস্ব হারিয়ে পথে বসছেন তারা। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারে স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন এবং পরিকল্পিত বাজার ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ দোকান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ৩ টা ৩৯ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রায় ২০টির মতো দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয় জনগণও তাদের সহায়তা করছেন। তবে বাজারের বেশিরভাগ দোকান টিন-কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

বলিপাড়া বাজারের জন্য এটি নতুন কোনো ঘটনা নয়। স্থানীয়দের তথ্য মতে, ২০২০ সালে ১০৯টি দোকান, ২০২৩ সালে ৫০টি, ২০২৫ সালে ১৩টি দোকানপাট এবং সবশেষ চলতি বছরে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘুরে দাঁড়ানো দূরের কথা, বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলিপাড়া ব্যবসায়ীরা। প্রতিবার আগুনে সর্বস্ব হারিয়ে পথে বসছেন তারা। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারে স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন এবং পরিকল্পিত বাজার ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও সচেতন মহল।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream