বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Bangla FM

টাঙ্গাইলের নাগরপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

| ফটো কার্ড

টাঙ্গাইলের নাগরপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ শাকিল হোসেন শওকত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

টাঙ্গাইলের নাগরপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাস ঘুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল ও এসআই রাকিবের নেতৃত্বে পুলিশের একটি দল খাস ঘুনিপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে হৃদয়ের কাছ থেকে ১১০ পিস এবং মৃত ফজলুল শেখের ছেলে রিপনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, অভিযান চলাকালে হৃদয়কে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় আখিরুল মেম্বারের বিরুদ্ধে। বিষয়টি নিয়েও পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খাস ঘুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : নাগরপুর টাঙ্গাইল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মোঃ শাকিল হোসেন শওকত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

টাঙ্গাইলের নাগরপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাস ঘুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল ও এসআই রাকিবের নেতৃত্বে পুলিশের একটি দল খাস ঘুনিপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে হৃদয়ের কাছ থেকে ১১০ পিস এবং মৃত ফজলুল শেখের ছেলে রিপনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, অভিযান চলাকালে হৃদয়কে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় আখিরুল মেম্বারের বিরুদ্ধে। বিষয়টি নিয়েও পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খাস ঘুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream