রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রথমবার পবিপ্রবিতে যুক্ত হলো বিআরটিসির ডাবল ডেকার

পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হওয়া ২ টি দ্বিতল বিআরটিসির বাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস।

রোববার (১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা আব্দুর রহিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। নতুন বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।

নতুন দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থী রাইসা বলেন, “দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট রয়েছে। তবে এবার দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, এই সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। প্রশাসনের এমন ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদ বলেন, “পবিপ্রবিতে গত ২৪ বছর ধরে পরিবহন সমস্যা রয়েছে, যা দীর্ঘদিনেও সমাধান হয়নি। তবে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর খুব স্বল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মূলত দুটি বাসের প্রয়োজন ছিল। সেখানে দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, পরিবহন সংকট শতভাগ সমাধান হবে। এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, নতুন ডাবল ডেকার বাস দুটি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে গতকাল ৩১ অক্টোবর দুমকি থেকে পায়রা সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ও ডালপালা ছাঁটাই করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে আমরা ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করছিলাম। তবে প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় ইউজিসির সঙ্গে আলোচনা করে দুটি ডাবল ডেকার বাসের অনুমোদন নেওয়া হয়েছে। আমরা আশা করছি, বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে ভূমিকা রাখবে। পাশাপাশি বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তা বিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

বিষয় : পবিপ্রবি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬

প্রথমবার পবিপ্রবিতে যুক্ত হলো বিআরটিসির ডাবল ডেকার

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস।

রোববার (১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা আব্দুর রহিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। নতুন বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।

নতুন দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থী রাইসা বলেন, “দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট রয়েছে। তবে এবার দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, এই সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। প্রশাসনের এমন ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদ বলেন, “পবিপ্রবিতে গত ২৪ বছর ধরে পরিবহন সমস্যা রয়েছে, যা দীর্ঘদিনেও সমাধান হয়নি। তবে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর খুব স্বল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মূলত দুটি বাসের প্রয়োজন ছিল। সেখানে দুটি ডাবল ডেকার বাস যুক্ত হওয়ায় আশা করছি, পরিবহন সংকট শতভাগ সমাধান হবে। এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, নতুন ডাবল ডেকার বাস দুটি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে গতকাল ৩১ অক্টোবর দুমকি থেকে পায়রা সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ও ডালপালা ছাঁটাই করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে আমরা ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করছিলাম। তবে প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় ইউজিসির সঙ্গে আলোচনা করে দুটি ডাবল ডেকার বাসের অনুমোদন নেওয়া হয়েছে। আমরা আশা করছি, বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে ভূমিকা রাখবে। পাশাপাশি বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তা বিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream