রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উজিরপুরে ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা আটক

বরিশালের উজিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ব্যক্তি হলেন গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসাদ মোল্লা (৩০)। তিনি উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।

উজিরপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গুঠিয়া বন্দর এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আসাদ মোল্লাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, আসাদ মোল্লা বর্তমানে উজিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তবে আসাদ মোল্লার বিরুদ্ধে ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জয়পুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, আটককৃত আসাদ মোল্লাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬

উজিরপুরে ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা আটক

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের উজিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ব্যক্তি হলেন গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসাদ মোল্লা (৩০)। তিনি উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।

উজিরপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গুঠিয়া বন্দর এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আসাদ মোল্লাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, আসাদ মোল্লা বর্তমানে উজিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তবে আসাদ মোল্লার বিরুদ্ধে ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জয়পুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, আটককৃত আসাদ মোল্লাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream