সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জাহিদ হাসান বশির হত্যা মামলায় সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি পরিবারের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাহিদ হাসান বশির হত্যা মামলায় সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি পরিবারের

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা কেকতির পাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদ হাসান ওরফে বশির হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। মামলার চার্জশিট থেকে অধিকাংশ আসামির নাম বাদ পড়ার অভিযোগ তুলে পুনরায় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

পরিবারের অভিযোগ, ২০২৫ সালের ৫ ডিসেম্বর পরিকল্পিতভাবে আসাদুজ্জামান আসাদ, আইয়ুব আলী, আব্দার আলী, আনার কলি, রুহানা বেগম, উমেদ আলী ও জাহিদুল ইসলাম জাহিদ হাসান ওরফে বশিরকে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর থানায় উল্লিখিত ব্যক্তিদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।যাহার  মামলা নং: ১০।

পরিবারের দাবি, পরবর্তী সময়ে মামলার চার্জশিটে এক নম্বর আসামি আসাদুজ্জামান আসাদ ছাড়া অন্যদের নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে, মামলা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের পুনরায় তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছেন।

 নিহতের বাবা রফিকুল ইসলাম ও মা মোছা. জেলেকা বেগমকে হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন স্বজনরা। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন তারা।

এ অবস্থায় হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা সব ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবাদী পক্ষের বক্তব্যের  জন্য একাধিকবার মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয় নি।

এবিষয়ে কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান স্বাক্ষ্য গ্রহণ ও তদন্ত শেষে যারা হত্যার সাথে দায়ী তাদের বিচার হবে এবং কেউ যদি ভুক্তভোগী পরিবারকে কোন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জাহিদ হাসান বশির হত্যা মামলায় সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি পরিবারের

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream