বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Bangla FM

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১০৪৪

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১০৪৪
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেটের তিনজন, বরিশালের দুজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন।

এদিকে একই সময়ে নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৮২ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১০৪৪

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেটের তিনজন, বরিশালের দুজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন।

এদিকে একই সময়ে নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৮২ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream