মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

যুবকদের মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে এবং সূস্থ  সমাজ গড়ার লক্ষ্যে এই প্রথম  নওগাঁয় ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি বা (  হা- ডু- ডু)  চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁর বহুল পরিচিত  ঐতিহাসিক নওজোয়ান মাঠে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশিং ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা  হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয় । নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জয়ব্রত পাল, শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল নওগাঁ মনিরুজ্জামান, নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় নবগঠিত কমিটির আহ্বায়ক বায়োজিত হোসেন পলাশ, সদস্য সচিব খায়রুল আলম গোল্ডেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আরআই আবু হেনা আতিকুর রহমানসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ।

এছাড়াও জেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, গন মাধ্যম কর্মী , আইনজীবী, চিকিৎসক, শ্রমিক নেতা, নারী উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার প্রতিটি উপজেলা থেকে একটি করে পুরুষ ও একটি করে নারী দল অংশগ্রহণ করছে। উদ্বোধনের পর সরাসরি নকআউট পদ্ধতিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে একই দিন বিকেলে ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন প্রধান অতিথি, সভাপতি ও আমন্ত্রিত অতিথিরা।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট ও উৎসাহিত করা এবং মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখার লক্ষে এই আয়োজন করা হয়েছে। ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্য কে  সামনে রেখে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।

ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়ানুরাগীদের মাঝে  ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।  টুর্নামেন্টটি সফল করতে নওগাঁর সর্বস্তরের মানুষকে মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream