শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বাটেক্সপো হোক জাতীয় ঐকমত্য ও ইতিবাচক ভাবমূর্তির প্রতীক: গোলাম পরওয়ার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বাটেক্সপো হোক জাতীয় ঐকমত্য ও ইতিবাচক ভাবমূর্তির প্রতীক: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২ বছর পর ‘বাটেক্সপো’ ফিরে আসায় তৈরি পোশাক খাতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে মেলার অতীতের অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যের ঐতিহ্য বজায় রাখার জন্য বিজিএমইএর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে বাটেক্সপো ২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন গোলাম পরওয়ার।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপো ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৯৮৯ সালে বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের পরিসর বাড়ানোর লক্ষ্য নিয়ে এ আয়োজনের যাত্রা শুরু হয়েছিল।

গোলাম পরওয়ার বলেন, অতীতে বাটেক্সপোর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের একসঙ্গে অংশ নেওয়ার নজির ছিল। এতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দেশের অর্থনীতি ও পোশাকশিল্পের স্বার্থে ঐক্যের একটি বার্তা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছাত।

এবারের আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সমাপনীতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোর বিজিএমইএর সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি সংগঠনটির নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে আগের মতো বহুমাত্রিক অংশগ্রহণের ঐতিহ্য ধরে রাখা গেলে বাংলাদেশের গণতান্ত্রিক সৌহার্দ্যের বার্তা আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হতো।

দেশের তৈরি পোশাক বিদেশি ক্রেতাদের হাতে পৌঁছানোর সঙ্গে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের পরিচয়ও বিশ্বের কাছে যায় বলে উল্লেখ করেন জামায়াতের এই নেতা। তাঁর মতে, তাই বাটেক্সপো শুধু পোশাকের ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলা নয়; আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি বলেন, দেশের রাজনৈতিক বিভাজন বা মতপার্থক্য নিয়ে কোনো নেতিবাচক বার্তা যাতে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের কাছে না যায়, সে বিষয়ে শিল্প সংগঠনগুলোর সতর্ক থাকা প্রয়োজন।

তবে তাঁর বক্তব্যের উদ্দেশ্য কোনো বিতর্ক সৃষ্টি বা কাউকে হেয় করা নয় বলেও উল্লেখ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, পোশাকশিল্প লাখ লাখ শ্রমিক, উদ্যোক্তা ও ব্যবসায়ীর শ্রমের সঙ্গে জড়িত; এটি কোনো ব্যক্তি, দল বা সরকারের একক সম্পদ নয়, বরং বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।

ভবিষ্যতে বিজিএমইএ আরও পেশাদারিত্ব, যোগ্যতা ও দূরদর্শিতার সঙ্গে কাজ করবে এবং বাটেক্সপো দেশের ঐক্য, স্থিতিশীলতা ও ইতিবাচক ভাবমূর্তির প্রতীক হয়ে উঠবে—এমন প্রত্যাশাও জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাটেক্সপো হোক জাতীয় ঐকমত্য ও ইতিবাচক ভাবমূর্তির প্রতীক: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream