শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বাইশারীতে বৌদ্ধ মন্দিরে নৃশংস হত্যাকাণ্ড

বান্দরবানে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বান্দরবানে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
বান্দরবানে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাদুপাড়ায় একটি পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠান থেকে বাবুল নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষ করে একটি উপজাতীয় পল্লীর পরিত্যক্ত স্থানে একজন বাঙালি ব্যবসায়ীর এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বাবুলকে হত্যা করা হয়ে থাকতে পারে। তারা দাবি করেন, বাবুল নিজেও জুয়া খেলায় জড়িত ছিলেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে বাইশারী এলাকায় মাদক ও জুয়ার বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিরোধ ও অপরাধমূলক ঘটনা ঘটছে বলেও দাবি তাদের।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাদুপাড়ায় একটি পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠান থেকে বাবুল নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষ করে একটি উপজাতীয় পল্লীর পরিত্যক্ত স্থানে একজন বাঙালি ব্যবসায়ীর এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বাবুলকে হত্যা করা হয়ে থাকতে পারে। তারা দাবি করেন, বাবুল নিজেও জুয়া খেলায় জড়িত ছিলেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে বাইশারী এলাকায় মাদক ও জুয়ার বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিরোধ ও অপরাধমূলক ঘটনা ঘটছে বলেও দাবি তাদের।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream