শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

জামায়াতের লংমার্চ বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার

| ফটো কার্ড

জামায়াতের লংমার্চ বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন এবং চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি আদায়ে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ অবস্থান নিয়ে কর্মসূচির প্রতি সমর্থন জানাবেন। লংমার্চ সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের উসকানিতে সাড়া দেওয়া যাবে না। তাঁর দাবি, আগের লংমার্চের তুলনায় এবার মানুষের অংশগ্রহণ কয়েক গুণ বেশি হবে।

লংমার্চের কারণে সাধারণ মানুষের সাময়িক দুর্ভোগ হতে পারে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। একই সঙ্গে কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতের লংমার্চ বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন এবং চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি আদায়ে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ অবস্থান নিয়ে কর্মসূচির প্রতি সমর্থন জানাবেন। লংমার্চ সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের উসকানিতে সাড়া দেওয়া যাবে না। তাঁর দাবি, আগের লংমার্চের তুলনায় এবার মানুষের অংশগ্রহণ কয়েক গুণ বেশি হবে।

লংমার্চের কারণে সাধারণ মানুষের সাময়িক দুর্ভোগ হতে পারে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। একই সঙ্গে কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream