বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

জামালপুরে নদীতে থেকে শিশুর লাশ উদ্ধার

এম.শাহীন আল আমীন
এম.শাহীন আল আমীন জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

জামালপুরে নদীতে থেকে শিশুর লাশ উদ্ধার
রোহান

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদী থেকে রোহান নামে এক শিশুর ভাসমান লাশ  উদ্ধার হয়েছে।  সে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২৫ দিন আগে  নিখোঁজ হয়েছিলো।

নিহত রোহান (৮) দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মনির হোসেনের ছেলে।

জানা যায়, গত ২৪ আগস্ট রোহান ব্রহ্মপুত্র নদের দফাদার ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজের ২৫ দিন পর বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে রোহানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে নদীতে থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদী থেকে রোহান নামে এক শিশুর ভাসমান লাশ  উদ্ধার হয়েছে।  সে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২৫ দিন আগে  নিখোঁজ হয়েছিলো।

নিহত রোহান (৮) দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মনির হোসেনের ছেলে।

জানা যায়, গত ২৪ আগস্ট রোহান ব্রহ্মপুত্র নদের দফাদার ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজের ২৫ দিন পর বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে রোহানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream