বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

মোহাম্মদপুরে চাপাতির কোপে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মোহাম্মদপুরে চাপাতির কোপে মোটরসাইকেল ও টাকা ছিনতাই
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে এক মুদি ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সাদেক খান রোডে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মো. হৃদয় মিয়া (২৫)। তিনি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

হৃদয়ের বন্ধু মোহাম্মদ বিপ্লব জানান, সকালে মালামাল কিনতে মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের দিকে যাচ্ছিলেন হৃদয়। সাদেক খান রোড এলাকায় পৌঁছালে অন্তত পাঁচজন ব্যক্তি তার মোটরসাইকেলের পথরোধ করেন।

একপর্যায়ে তারা চাপাতি দিয়ে হৃদয়ের পিঠ ও কোমরে আঘাত করেন। পরে তার সঙ্গে থাকা প্রায় ২০ হাজার টাকা এবং মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান বলে জানান বিপ্লব।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান আহত ব্যবসায়ীর হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে চাপাতির কোপে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরে এক মুদি ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সাদেক খান রোডে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মো. হৃদয় মিয়া (২৫)। তিনি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

হৃদয়ের বন্ধু মোহাম্মদ বিপ্লব জানান, সকালে মালামাল কিনতে মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের দিকে যাচ্ছিলেন হৃদয়। সাদেক খান রোড এলাকায় পৌঁছালে অন্তত পাঁচজন ব্যক্তি তার মোটরসাইকেলের পথরোধ করেন।

একপর্যায়ে তারা চাপাতি দিয়ে হৃদয়ের পিঠ ও কোমরে আঘাত করেন। পরে তার সঙ্গে থাকা প্রায় ২০ হাজার টাকা এবং মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান বলে জানান বিপ্লব।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান আহত ব্যবসায়ীর হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream