বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন শুরুর নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুপুর আড়াইটায় বৈঠকটি শুরু হয়।

ইসি সানাউল্লাহ জানান, বিভিন্ন পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। একই কারণে ভোটের ধাপও কমানো হতে পারে।

তিনি বলেন, পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে নির্বাচন আয়োজন করা হবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে বিভিন্ন পরীক্ষা থাকায় ওই সময়ে ভোট আয়োজন নিয়ে সীমাবদ্ধতা রয়েছে। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও তখন রমজান মাস থাকছে।

নির্বাচন কমিশনার জানান, এ বিষয়ে কমিশন আরও কয়েক দফা আলোচনা করবে। এরপর কমিশনের সভায় ভোটের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি জানানো হবে।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচন শুরুর নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুপুর আড়াইটায় বৈঠকটি শুরু হয়।

ইসি সানাউল্লাহ জানান, বিভিন্ন পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। একই কারণে ভোটের ধাপও কমানো হতে পারে।

তিনি বলেন, পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে নির্বাচন আয়োজন করা হবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে বিভিন্ন পরীক্ষা থাকায় ওই সময়ে ভোট আয়োজন নিয়ে সীমাবদ্ধতা রয়েছে। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও তখন রমজান মাস থাকছে।

নির্বাচন কমিশনার জানান, এ বিষয়ে কমিশন আরও কয়েক দফা আলোচনা করবে। এরপর কমিশনের সভায় ভোটের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি জানানো হবে।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream