বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ওসি প্রত্যাহার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ওসি প্রত্যাহার
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই অডিওতে ছাত্র-জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায় বলে দাবি করা হয়েছে।

অডিওতে তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলেও কোনো সমস্যা হবে না। পাশাপাশি তিনি চলতি মাসেই তার দেশে ফেরার কথা বলেন এবং পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য করেন। কথোপকথনে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ এমন বক্তব্যও শোনা যায়।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও গণমাধ্যমে অডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হওয়ার পর ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ওসি প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই অডিওতে ছাত্র-জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায় বলে দাবি করা হয়েছে।

অডিওতে তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলেও কোনো সমস্যা হবে না। পাশাপাশি তিনি চলতি মাসেই তার দেশে ফেরার কথা বলেন এবং পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য করেন। কথোপকথনে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ এমন বক্তব্যও শোনা যায়।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও গণমাধ্যমে অডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হওয়ার পর ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream