বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৭

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পরিচালনা করেছে বিশেষ অভিযান। উপজেলার পৃথক স্থান থেকে ২৮ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক বিক্রির অপরাধে দুজন, সাজা ও ওয়ারেন্টভুক্ত চারজন এবং মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত একজন রয়েছেন।

​গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এবং বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে ৩ নম্বর দক্ষিণ চান্দলা ইউনিয়নের চান্দলা রামচন্দ্রপুর এলাকায় মন্দবাগ থেকে টানাব্রিজগামী রাস্তায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এসআই আল-আমিন ও এএসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মোঃ রাকিব হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেন। রাকিব বাল্লাক উত্তর পাড়ার কাউছার মিয়ার ছেলে।

​একই রাতে রাত ১১টার দিকে ৪ নম্বর শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী রেলগেটের পূর্ব পাশে নারায়নপুরগামী রাস্তায় অপর এক অভিযানে পরিচালনা করেন এসআই ডি.এম.এ মজিদ ও এএসআই মোঃ নুর-আল-আহসান। তারা ৮ কেজি গাঁজাসহ মোঃ হোসেন মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন।

​এদিকে বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী মোসাঃ শিউলী আক্তারকে গ্রেফতার করেন এসআই ডি.এম.এ মজিদ। এছাড়াও জিআর পরোয়ানাভুক্ত অন্য তিন আসামী—মিটন চন্দ্র দাস (২৫), মোসাঃ পাখি আক্তার ওরফে শিউলি আক্তার (২৭) এবং মোঃ শরীফ হোসেন আকাশকে (৩২) গ্রেফতার করে যথাক্রমে এসআই রূপম কুমার সরকার, এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী এবং এএসআই লিংকন কুমার নাথ।

​অন্য এক অভিযানে এসআই মোঃ শামীম হোসেনের পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ছাতীয়ানী গ্রামের হাবিবুর রহমানকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃত সাত আসামির সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৭

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream