বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বান্দরবানে সাঙ্গু নদীর পাড় দখল করে অসংখ্য ঝুঁকিপূর্ণ বসতি, ভাঙন ও পরিবেশ নিয়ে শঙ্কা

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বান্দরবানে সাঙ্গু নদীর পাড় দখল করে অসংখ্য ঝুঁকিপূর্ণ বসতি, ভাঙন ও পরিবেশ নিয়ে শঙ্কা

বান্দরবান জেলা সদরের উজানী পাড়া এলাকায় সাঙ্গু নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি। সরেজমিনে দেখা যায়, নদীর একেবারে কিনারে বাঁশের খুঁটির উপর টিন ও কাঠ দিয়ে শত শত বসতি নির্মাণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারির অভাবে এভাবে নদীর জায়গা দখল করে ঘর নির্মাণের হিড়িক পড়েছে। এতে একদিকে যেমন নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বর্ষা মৌসুমে ভাঙনের ঝুঁকিতে রয়েছে এসব পরিবার। ছবিতে দেখা যায়, ইতিমধ্যেই নদীর পাড়ের অনেক জায়গায় ভাঙন শুরু হয়েছে।

এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টি বা পাহাড়ি ঢল হলেই এসব বাসা-বাড়ি পানির নিচে তলিয়ে যায় এবং ভাঙনের মুখে পড়ে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন নিম্ন আয়ের মানুষগুলো।

এ বিষয়ে পরিবেশ সচেতন মহল বলছেন, অপরিকল্পিতভাবে নদীর পাড়ে বসতি নির্মাণ পরিবেশের জন্য হুমকি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে সাঙ্গু নদীর পাড় দখল করে অসংখ্য ঝুঁকিপূর্ণ বসতি, ভাঙন ও পরিবেশ নিয়ে শঙ্কা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবান জেলা সদরের উজানী পাড়া এলাকায় সাঙ্গু নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি। সরেজমিনে দেখা যায়, নদীর একেবারে কিনারে বাঁশের খুঁটির উপর টিন ও কাঠ দিয়ে শত শত বসতি নির্মাণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারির অভাবে এভাবে নদীর জায়গা দখল করে ঘর নির্মাণের হিড়িক পড়েছে। এতে একদিকে যেমন নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বর্ষা মৌসুমে ভাঙনের ঝুঁকিতে রয়েছে এসব পরিবার। ছবিতে দেখা যায়, ইতিমধ্যেই নদীর পাড়ের অনেক জায়গায় ভাঙন শুরু হয়েছে।

এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টি বা পাহাড়ি ঢল হলেই এসব বাসা-বাড়ি পানির নিচে তলিয়ে যায় এবং ভাঙনের মুখে পড়ে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন নিম্ন আয়ের মানুষগুলো।

এ বিষয়ে পরিবেশ সচেতন মহল বলছেন, অপরিকল্পিতভাবে নদীর পাড়ে বসতি নির্মাণ পরিবেশের জন্য হুমকি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream