বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

এবার কলেজে শিক্ষার্থীর জন্য হাহাকার, যে ১০ কলেজে সর্বোচ্চ আবেদন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

এবার কলেজে শিক্ষার্থীর জন্য হাহাকার, যে ১০ কলেজে সর্বোচ্চ আবেদন
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশের পর দেশের অনেক কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থী সংকটের চিত্র সামনে এসেছে। ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো আবেদনই জমা পড়েনি। আর আবেদন পাওয়ার পরও ৪১৬টি কলেজ কোনো শিক্ষার্থী বরাদ্দ পায়নি। এর বাইরে প্রায় ৮০০ কলেজ ও মাদ্রাসায় ১ থেকে ১০ জন করে শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।

অন্যদিকে পরিচিত ও জনপ্রিয় কয়েকটি কলেজে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এসব প্রতিষ্ঠানে আসনের তুলনায় কয়েক গুণ বেশি শিক্ষার্থী আবেদন করেছে। এবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে। ৯৮১টি আসনের বিপরীতে প্রতিষ্ঠানটিতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৭৮ জন। আসনসংখ্যা অনুযায়ী ৯৮১ জনকে ভর্তির জন্য নির্বাচন করা হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। ২ হাজার ৩৭৯টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩২ হাজার ৬৪০ জন। আর ঢাকা সিটি কলেজে ৪ হাজার ২৮০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩১ হাজার ৯৫১টি।

আবেদনের দিক থেকে শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো সরকারি বাঙলা কলেজ, বিএএফ শাহীন কলেজ-ঢাকা, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও সরকারি তোলারাম কলেজ।

এবার সারা দেশে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। তবে এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম হওয়ায় বিপুলসংখ্যক আসন খালি থাকার আশঙ্কা আগেই তৈরি হয়েছিল।

দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে পাস করা শিক্ষার্থীদের মধ্যে পৌনে দুই লাখের বেশি একাদশে ভর্তির জন্য আবেদন করেনি।

প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে কোনো না কোনো প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ আবেদন করেও ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী প্রতিষ্ঠান পায়নি। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে ২ হাজার ২০৫ জন।

শিক্ষার্থী না পাওয়া প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত পরে

প্রথম ধাপে কোনো আবেদন না পাওয়া ১১টি কলেজের মধ্যে নয়টি বরিশাল শিক্ষা বোর্ডের অধীন। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান জানিয়েছে, উচ্চমাধ্যমিক পর্যায়ে তাদের পাঠদান আগেই বাতিল করা হয়েছে।

এদিকে আবেদন করেও কোনো শিক্ষার্থী পায়নি ৪১৬টি প্রতিষ্ঠান। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস মডেল কলেজে একাদশ শ্রেণিতে ৪৫০টি আসন থাকলেও একটি আসনের জন্যও শিক্ষার্থী নির্বাচিত হয়নি।

আবার কিছু প্রতিষ্ঠানে আসনের তুলনায় নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত কম। যেমন বরিশাল শিক্ষা বোর্ডের বরগুনার আমতলীর টিয়াখালী কলেজে ৩০০টি আসনের বিপরীতে একাদশে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে মাত্র চারজন।

এসব প্রতিষ্ঠানের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

দ্বিতীয় দফায় আবেদনের সুযোগ

এসএসসি ও সমমানের ফল, শিক্ষার্থীর পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে এবারও কেন্দ্রীয় অনলাইন প্রক্রিয়ায় একাদশ শ্রেণিতে ভর্তি করা হচ্ছে। ভর্তি পরীক্ষার পরিবর্তে অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। একজন শিক্ষার্থীকে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখার সুযোগ দেওয়া হয়।

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন ও মাইগ্রেশন প্রক্রিয়া শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চলবে। এরপর ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

যেসব শিক্ষার্থী আবেদন করেও প্রতিষ্ঠান পায়নি কিংবা কোনো কারণে আবেদন করতে পারেনি, তাদের জন্য পরবর্তী সময়ে আবার আবেদন করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। প্রথম ধাপের ভর্তি শেষ হয়ে ক্লাস শুরুর পর এ সুযোগ দেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

এবার কলেজে শিক্ষার্থীর জন্য হাহাকার, যে ১০ কলেজে সর্বোচ্চ আবেদন

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream