কুমিল্লায় দায়ের করা দুটি মামলা প্রত্যাহারের জন্য লাগাতার হুমকি, হামলা, লুটপাট, অপহরণ চেষ্টা ও ব্ল্যাকমেইল করার মারাত্মক অভিযোগ এনেছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র (৩৭)। নিজের ও পরিবারের সদস্যদের প্রশাসনিক ও আইনি নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন জানিয়েছেন।
জাতীয় ও অনলাইন গণমাধ্যমে কর্মরত মওদুদ আব্দুল্লাহ শুভ্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের করা দুটি মামলার (জিআর মামলা নং-৮৫০/২৪ এবং জিআর মামলা নং-৮১২/২৫) আসামি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেশ করা আবেদনপত্রে সাংবাদিক শুভ্র ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান:
২০২৪ সালের ১৪ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় হত্যাচেষ্টা, মারধর, লুটপাট ও ভাঙচুরের ধারায় প্রথম মামলাটি দায়ের হয়।
পথরোধ করে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে মামলা প্রত্যাহারের চাপ দেওয়া হয়। অসম্মতি জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে নগদ টাকা, মোবাইল ও পেশাগত কাজের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে হয় এবং থানায় দণ্ডবিধির ৩৯২/৩৪ ধারায় মামলা (১৬ অক্টোবর ২০২৫) রুজু করা হয়।
রাত পৌনে ৮টার দিকে বাসার সামনে একটি সাদা রঙের প্রাইভেটকার নিয়ে এসে ৪ ব্যক্তি পুনরায় ভুয়া পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
অভিযুক্ত চক্রটি বর্তমানে অজ্ঞাত নারী-পুরুষের মাধ্যমে অপপ্রচার, সামাজিক কুৎসা রটনা ও নিরাপত্তাহীনতা তৈরি করছে বলে জানান ভুক্তভোগী। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় জিডি করার পাশাপাশি তিনি কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, ডিবি, গোয়েন্দা সংস্থা, জেলা আইনজীবী সমিতি ও কুমিল্লা প্রেসক্লাবে লিখিত অনুলিপি জমা দিয়েছেন।
এদিকে, বিষয়টির গাম্ভীর্য বিবেচনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের মাধ্যমে কুমিল্লার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। স্মারকপত্রের আলোকে বিধি মোতাবেক দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও পরিবারটির নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানানো হয়েছে।
মতামত