ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হিন্দু বালিয়াডাঙ্গি এলাকায় কয়েকদিন ধরে চোরের উপদ্রব বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চুরি নিয়ে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় চোরের আনাগোনা বেড়েছে। রাতের বেলায় বিভিন্ন বাড়ি ও আশপাশের স্থানে সন্দেহজনক ব্যক্তিদের চলাফেরা লক্ষ্য করা যাচ্ছে বলে জানান তারা। এ পরিস্থিতিতে নিজেদের বাড়িঘর ও মূল্যবান মালামাল নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, চুরির ঘটনা প্রতিরোধে রাতের বেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, “চোরের উপদ্রবের বিষয়টি আমাদের নজরে রয়েছে। এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হবে। চুরি প্রতিরোধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি কোনো ব্যক্তি বা ঘটনা সম্পর্কে সন্দেহ হলে দ্রুত থানায় জানানোর জন্য স্থানীয়দের অনুরোধ করা হয়েছে।”
মতামত