শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ওসি রাকিবুলকে গ্রেপ্তারের দাবিতে লিগ্যাল নোটিশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ওসি রাকিবুলকে গ্রেপ্তারের দাবিতে লিগ্যাল নোটিশ
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ দেন। স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ডিএমপি কমিশনারকে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত অডিওটির প্রকৃত উৎস, সত্যতা এবং সেটি সম্পাদনা বা বিকৃত করা হয়েছে কি না তা যাচাইয়ের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অডিওটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।

নোটিশে বলা হয়, তদন্তে রাষ্ট্রদ্রোহের অপরাধের আইনগত উপাদান ও প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রাথমিকভাবে এমন অপরাধের প্রমাণ মিললে আইন অনুযায়ী গ্রেপ্তারের ব্যবস্থাও নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া তদন্তের প্রয়োজনে এবং প্রচলিত আইনে তা সমর্থিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করার কথা বলা হয়েছে। পাশাপাশি তদন্তের অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জনস্বার্থে যথাসম্ভব স্বচ্ছতা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

নোটিশদাতা আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু বলেন, প্রচারিত অডিওটির প্রকৃত সত্য বের করতে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত জরুরি। তদন্তে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

নোটিশ পাওয়ার পর কী ধরনের আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধও জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ওসি রাকিবুলকে গ্রেপ্তারের দাবিতে লিগ্যাল নোটিশ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream