শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

গোপালপুরে আনোয়ার সিমেন্ট শীটের কারিগর কর্মশালা

| ফটো কার্ড

গোপালপুরে আনোয়ার সিমেন্ট শীটের কারিগর কর্মশালা

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

“আপনজনের শক্তিতে এগিয়ে চলি”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আনোয়ার সিমেন্ট শীটের কারিগর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মেসার্স প্রগতি ট্রেডার্সের আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সে এ কারিগর কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রগতি ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন চন্দ্র দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ার সিমেন্ট শীটের এরিয়া ম্যানেজার মো. ফেরদৌস আলম, ধনবাড়ী-গোপালপুর এলাকার বিক্রয় অফিসার মো. আব্দুল আজিজ,, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইকবাল হোসেন  ব্যবসায়ী ও সাংবাদিক মো. নুর আলম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার মো. রাব্বি হোসেনসহ আনোয়ার সিমেন্ট শীটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সিমেন্ট শীটের কারিগররা।

কর্মশালায় আনোয়ার সিমেন্ট শীটের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারবিধি, স্থায়িত্ব এবং সঠিকভাবে স্থাপন ও ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কারিগরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ কারিগরদের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানসম্মত কাজ নিশ্চিত করা সম্ভব। এ ধরনের কর্মশালা কারিগরদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পণ্যের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে কর্মশালায় অংশগ্রহণকারী কারিগরদের মধ্যে সৌজন্য উপহার বিতরণ করা হয়।

বিষয় : আনোয়ার সিমেন্ট কারিগর কর্মশালা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোপালপুরে আনোয়ার সিমেন্ট শীটের কারিগর কর্মশালা

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

“আপনজনের শক্তিতে এগিয়ে চলি”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আনোয়ার সিমেন্ট শীটের কারিগর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মেসার্স প্রগতি ট্রেডার্সের আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সে এ কারিগর কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রগতি ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন চন্দ্র দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ার সিমেন্ট শীটের এরিয়া ম্যানেজার মো. ফেরদৌস আলম, ধনবাড়ী-গোপালপুর এলাকার বিক্রয় অফিসার মো. আব্দুল আজিজ,, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইকবাল হোসেন  ব্যবসায়ী ও সাংবাদিক মো. নুর আলম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার মো. রাব্বি হোসেনসহ আনোয়ার সিমেন্ট শীটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সিমেন্ট শীটের কারিগররা।

কর্মশালায় আনোয়ার সিমেন্ট শীটের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারবিধি, স্থায়িত্ব এবং সঠিকভাবে স্থাপন ও ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কারিগরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ কারিগরদের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানসম্মত কাজ নিশ্চিত করা সম্ভব। এ ধরনের কর্মশালা কারিগরদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পণ্যের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে কর্মশালায় অংশগ্রহণকারী কারিগরদের মধ্যে সৌজন্য উপহার বিতরণ করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream