শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

কুবির শিক্ষার্থী আইডি কার্ডের কিউআর কোডে মিলছে না কোনো তথ্য

| ফটো কার্ড

কুবির শিক্ষার্থী আইডি কার্ডের কিউআর কোডে মিলছে না কোনো তথ্য

হাসিন আরমান, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের দেওয়া আইডি কার্ডে মিলছে না কোনো ডিজিটাল সেবা। স্মার্ট আইডি কার্ড চালু না থাকায় লাইব্রেরি, পরিবহনসহ বিভিন্ন সেবা নিতে শিক্ষার্থীদের ব্যবহার করতে হচ্ছে আলাদা কার্ড। এমনকি আইডি কার্ডের পেছনে থাকা কিউআর কোড স্ক্যান করলেও আসে না শিক্ষার্থীদের তথ্য। প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও এনালগ আইডি কার্ড ব্যবস্থায় আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান আইডি কার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, কার্ডের সামনের অংশে শিক্ষার্থীর ছবি, নাম, আইডি নম্বর, রোল নম্বর, শিক্ষাবর্ষ, বিভাগের নাম, রক্তের গ্রুপ ও হলের নাম উল্লেখ রয়েছে। কার্ডের পেছনে রয়েছে একটি কিউআর কোড। তবে কিউআর কোডটি স্ক্যান করলে কোনো তথ্য প্রদর্শিত হচ্ছে না। ফলে কার্ডে থাকা শিক্ষার্থীর পরিচয় ও তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুযোগ থাকছে না।

এ ছাড়া বর্তমান আইডি কার্ড দিয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সেবা নেওয়া যায় না। লাইব্রেরি ব্যবহারের জন্য শিক্ষার্থীদের আলাদাভাবে কাগজের তৈরি লাইব্রেরি কার্ড সংগ্রহ করতে হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকেও জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং বাসের সিট দখল ঠেকাতে পরিবহন কার্ড চালু করা হবে। এতে একই শিক্ষার্থীর জন্য আইডি কার্ড, লাইব্রেরি কার্ড ও পরিবহন কার্ডসহ নানা ধরণের কার্ড ব্যবহারের প্রয়োজন তৈরি হচ্ছে।

শিক্ষার্থীরা বলছেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সময়ে একটি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড শুধু পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হওয়া যথেষ্ট নয়। একটি স্মার্ট কার্ডের মাধ্যমে শিক্ষার্থীর পরিচয় যাচাইয়ের পাশাপাশি লাইব্রেরি, মেডিকেল, পরিবহন ও অনলাইন পেমেন্টসহ বিভিন্ন সেবা নিশ্চিত করা সম্ভব। অথচ কুবিতে এসব সেবার জন্য পৃথক ব্যবস্থা চালু রয়েছে।

আইডি কার্ডের ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ 

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান রায়হান বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে যে আইডি কার্ড দেওয়া হয়, তা আমাদের কোনো কাজেই লাগে না। যেসব শিক্ষার্থী বাইরে টিউশনি করেন, তাদের টিউশন পাওয়া ছাড়া এই আইডি কার্ড আর কোনো কাজে আসে না। অথচ এই যুগে একটি কার্ড দিয়েই লাইব্রেরি, মেডিকেল ও অনলাইন পেমেন্টসহ বিভিন্ন সুবিধা পাওয়ার কথা, যা আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই।”

তিনি বলেন, বর্তমান আইডি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করে একটি কার্ডের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, “আমরা দায়িত্বে এসেছি কিছুদিন হলো। এ বিষয়টি আমার জানা ছিল না। আপনি বলেছেন, ভালো হয়েছে। শিক্ষার্থীর আইডি কার্ড স্ক্যান করলে তার সব তথ্য আসতে হবে। আমি এ বিষয়ে হল প্রভোস্টসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।”

তিনি আরও বলেন, “এখন লাইব্রেরির জন্য আলাদা কার্ড এবং পরিবহনের জন্যও আলাদা কার্ড দেওয়ার কথা হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের সেমিস্টার ফি জমা দিতে ভোগান্তির শিকার হতে হয়। এসব সেবা যাতে একটি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা পায়, সে বিষয়টিও দেখব।”

বিষয় : কুবির শিক্ষার্থী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কুবির শিক্ষার্থী আইডি কার্ডের কিউআর কোডে মিলছে না কোনো তথ্য

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream