মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দেশ ও জাতিকে নেতৃত্বদানে সক্ষম প্রজন্ম গড়তে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: এমরান আহমদ চৌধুরী

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশ ও জাতিকে নেতৃত্বদানে সক্ষম প্রজন্ম গড়তে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: এমরান আহমদ চৌধুরী

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে গুণগত শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, "আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে নেতৃত্বদানে সক্ষম হোক। সেই লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ প্রদান করেছে।"

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে বিদেশমুখিতা থেকে বিরত রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে কাজে লাগাতে সরকার নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে প্রাথমিক শিক্ষায় 'মিড ডে মিল' চালু করা হয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

গতকাল সোমবার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমাদের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। তোমাদেরকেই আমাদের গোলাপগঞ্জের শিক্ষার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।"

গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জামেয়ার প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী সভাপতিত্ব করেন। সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির ও মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মোঃ ছবেদ আলী, দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস শাকুর, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস,  গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হেলালুজ্জামান হেলাল, জামেয়ার প্রাক্তন কৃতী শিক্ষার্থী ডা. বিশ্বজিৎ কুমার সিংহ

নবম শ্রেণীর ছাত্র হাফিজ আব্দুস সালামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামেয়ার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ আব্দুস শাখোর, পরিচালনা কমিটির সদস্য মোঃ সেলিম আহমদ এবং সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস শাকুর।

এছাড়াও অনুষ্ঠানে বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ এবং ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয় : এমরান আহমদ চৌধুরী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দেশ ও জাতিকে নেতৃত্বদানে সক্ষম প্রজন্ম গড়তে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: এমরান আহমদ চৌধুরী

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream