সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সদস্যদের শপথবাক্য পাঠ করান ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম আব্দুর রহিম।

শপথ গ্রহণপূর্ব অনুষ্ঠানে বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কবির আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব এমএ ছায়াদ, সদস্য সিরাজুল ইসলাম, রেদোয়ান হোসেন রাজু, নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক দুলাল হোসেন রুপন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দুলাল সেন, আবুল আজাদ, আব্দুর রউফ, জাবেদ খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ বজায় রাখা এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদারে নবনির্বাচিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা ব্যবসায়ীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শপথ গ্রহণ শেষে দোয়া পরিচালনা করেন ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খায়রুল আলম মাহমুদী।

বিষয় : ঢাকাদক্ষিণ বাজার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সদস্যদের শপথবাক্য পাঠ করান ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম আব্দুর রহিম।

শপথ গ্রহণপূর্ব অনুষ্ঠানে বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কবির আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব এমএ ছায়াদ, সদস্য সিরাজুল ইসলাম, রেদোয়ান হোসেন রাজু, নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক দুলাল হোসেন রুপন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দুলাল সেন, আবুল আজাদ, আব্দুর রউফ, জাবেদ খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ বজায় রাখা এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদারে নবনির্বাচিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা ব্যবসায়ীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শপথ গ্রহণ শেষে দোয়া পরিচালনা করেন ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খায়রুল আলম মাহমুদী।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream