সিলেট প্রতিনিধি:
বহুল প্রতীক্ষিত গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আগামী ৩ অক্টোবর ২০২৬ইংঅনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সভাপতি পদে চারজন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সভাপতি পদে প্রার্থীরা হলেন, দৈনিক সিলেটের ডাক-এর গোলাপগঞ্জ প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক উত্তরপূর্ব-এর গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুল হক, দৈনিক নয়া দিগন্ত-এর গোলাপগঞ্জ প্রতিনিধি জেলোওয়ার হোসেন স্বপন এবং সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট-এর সম্পাদক আবুল কাসেম রুমন।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রতিদিন প্রেসক্লাবের ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন। পাশাপাশি ভোটারদের সঙ্গে নিজেদের পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করছেন তারা।
দীর্ঘ দিনের বিভাজন কাটিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা বর্তমানে ঐক্যবদ্ধ ভাবে একটি কাঠামোর মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মাধ্যমে ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
ঐক্যের পর প্রথম নির্বাচন : গোলাপগঞ্জের সাংবাদিকদের দীর্ঘ দিনের বিভাজন কাটিয়ে প্রেসক্লাবকে একটি ঐক্যবদ্ধ কাঠামোর আওতায় আনার পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে এবং কমিশনের মাধ্যমে ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভাবে সম্পন্ন করতে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্য দিকে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নির্বাচনী পরিবেশে নিজেদের অবস্থান তুলে ধরছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ অক্টোবর ২০২৬ ইং রোজ শনিবার গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
মতামত