মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

১০ বছর পর জবির ক্যাম্পাসে জেমস, গান আর উচ্ছ্বাসে মাতলেন শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১০ বছর পর জবির ক্যাম্পাসে জেমস, গান আর উচ্ছ্বাসে মাতলেন শিক্ষার্থীরা
১০ বছর পর জবির ক্যাম্পাসে জেমস, গান আর উচ্ছ্বাসে মাতলেন শিক্ষার্থীরা

দীর্ঘ এক দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে সংগীত পরিবেশন করলেন জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমস। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে তার পরিবেশনায় উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। প্রিয় শিল্পীর জনপ্রিয় গানগুলোর সঙ্গে কণ্ঠ মিলিয়ে আনন্দ-উল্লাসে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন তারা।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে নগরবাউল জেমসের সংগীত পরিবেশনা শুরু হয়। প্রিয় শিল্পীকে সরাসরি দেখতে ও গান শুনতে কনসার্টস্থলে ভিড় করেন বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক।

কনসার্টে জেমস একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন। তার গানের সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত শিক্ষার্থীরা। করতালি, উল্লাস আর উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

দীর্ঘদিন পর প্রিয় শিল্পীকে নিজ ক্যাম্পাসে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। বন্ধুদের সঙ্গে কনসার্ট উপভোগ করতে আসা অনেকেই আয়োজনটিকে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিন খান বলেন, “জেমসের গান ছোটবেলা থেকেই শুনি। তাকে নিজের ক্যাম্পাসে সরাসরি গান গাইতে দেখা এবং তার সঙ্গে কণ্ঠ মেলাতে পারা অসাধারণ অভিজ্ঞতা। বিশ্ববিদ্যালয় দিবসের এই আয়োজন আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

আরেক শিক্ষার্থী বলেন, “জেমসের মতো জনপ্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করতে পেরে আমরা আনন্দিত। পুরো কনসার্টজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজন প্রতিবছর হওয়া উচিত।”

এদিকে কনসার্ট চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমসকে আবারও আনার উদ্যোগ নেওয়া হবে। উপাচার্যের এমন আশ্বাসে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০২৬ সালের ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে নগরবাউল জেমসের এই কনসার্টের আয়োজন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১০ বছর পর জবির ক্যাম্পাসে জেমস, গান আর উচ্ছ্বাসে মাতলেন শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream