শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান তৈরি জরুরি’

| ফটো কার্ড

বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান তৈরি জরুরি’

চবি প্রতিনিধি: 

বিদেশফেরত অভিবাসী কর্মীদের টেকসই পুনরেকত্রীকরণ ও কার্যকর সেবা নিশ্চিত করতে তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের ব্র্যাক লার্নিং সেন্টারের সভাকক্ষে ‘জব লিংকেজ ও সেবা সংযোগ’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। সুইজারল্যান্ডের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশরিফা তানজিম বলেন, “বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান তৈরি করা খুব জরুরি। বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষতা বিশ্লেষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির গুরুত্ব অনেক।”

বিদেশ থেকে ফেরার পর হতাশ না হয়ে নতুন করে শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কর্মক্ষেত্রে ভালো মজুরি ও সফলতার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দক্ষ হতে পারলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তাই বিদেশগামীদের পাশাপাশি বিদেশফেরতদের দক্ষ কর্মী হিসেবে তৈরি হওয়ার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বিএসআরএমের হেড অব সাপোর্ট ফাংশন অ্যান্ড এইচএসই ওসমান গণি মজুমদার বলেন, “এ ধরনের কর্মশালার মাধ্যমে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে চাকরিপ্রার্থীদের সমন্বয়ের সুযোগ আরও বাড়ানো গেলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল পাওয়া সম্ভব। আমরা এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করব।”

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের বিভাগীয় ব্যবস্থাপক অনিক আহম্মেদ অপু। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আজকের আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিদেশফেরত সেবাগ্রহীতাদের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি হবে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিদেশফেরতদের কর্মসংস্থানের পথ আরও সুগম হবে।”

কর্মশালায় প্রাণ, আরএফএল, ইস্পাহানী, ক্লিফটন গ্রুপ ও বিএসআরএমসহ চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া সাজিদা ফাউন্ডেশন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচিসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের ম্যানেজার নাজিবা আক্তার ও আহসানুল হক রাগিব, ব্র্যাকের চট্টগ্রাম জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসান এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চট্টগ্রাম জেলা সমন্বয়ক সাজেদা আনজুম আনিকাসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান তৈরি জরুরি’

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream