শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের মিছিল-সমাবেশ

| ফটো কার্ড

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে রেলওয়ে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন চত্বরে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের সাবেক আমির মো. তৈয়ব আলী, জেলা জাগপার সভাপতি ইমরুল কায়েস রুপম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবির, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল ইসলাম, এনসিপির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মো. কামরুজ্জামান।

এ সময় ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের মিছিল-সমাবেশ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে রেলওয়ে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন চত্বরে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের সাবেক আমির মো. তৈয়ব আলী, জেলা জাগপার সভাপতি ইমরুল কায়েস রুপম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবির, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল ইসলাম, এনসিপির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মো. কামরুজ্জামান।

এ সময় ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream