শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামের ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো দক্ষিণ  সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল্লাহ এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন। 

স্থানীয়রা জানান, নিহত শিশু ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ঐ সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে খেলতে থাকে। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত ২ জনই পুকুরের পানিতে পড়ে যায়।তারা শিশু দু'টিকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং পুকুর থেকে শিশু দু'টিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।  

খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শিশু দু'টির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার কালিগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামের ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো দক্ষিণ  সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল্লাহ এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন। 

স্থানীয়রা জানান, নিহত শিশু ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ঐ সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে খেলতে থাকে। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত ২ জনই পুকুরের পানিতে পড়ে যায়।তারা শিশু দু'টিকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং পুকুর থেকে শিশু দু'টিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।  

খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শিশু দু'টির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream