শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

নওগাঁয় গ্রাম পুলিশের সহায়তায় গরু চোর গ্রেফতার

নওগাঁয় গ্রাম পুলিশের সহায়তায় গরু চোর গ্রেফতার, গরু উদ্ধার

নওগাঁ সদর থানার অভিযানে গ্রাম পুলিশের সহায়তায় গরু চুরির ঘটনায় মোঃ আহসান হাবীব (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া গরুটিও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে নওগাঁ শহর থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে যাচ্ছিল আহসান হাবীব। এ সময় ইউনিয়ন পরিষদে ডিউটিরত গ্রাম পুলিশ শ্রী নারায়ণ চন্দ্র বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে সংবাদ দেন।

খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুসহ আহসান হাবীবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আহসান হাবীব নওগাঁর গুচ্ছগ্রাম সাহাপুর এলাকার মোঃ মামুনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, নওগাঁ শহরের উপজেলা পরিষদের সামনে থেকে গরুটি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় গ্রাম পুলিশের সহায়তায় গরু চোর গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁ সদর থানার অভিযানে গ্রাম পুলিশের সহায়তায় গরু চুরির ঘটনায় মোঃ আহসান হাবীব (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া গরুটিও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে নওগাঁ শহর থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে যাচ্ছিল আহসান হাবীব। এ সময় ইউনিয়ন পরিষদে ডিউটিরত গ্রাম পুলিশ শ্রী নারায়ণ চন্দ্র বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে সংবাদ দেন।

খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুসহ আহসান হাবীবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আহসান হাবীব নওগাঁর গুচ্ছগ্রাম সাহাপুর এলাকার মোঃ মামুনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, নওগাঁ শহরের উপজেলা পরিষদের সামনে থেকে গরুটি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream