বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

হাম পরিস্থিতির ভয়াবহ অবনতি

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু
প্রতীকি ছবি

সারা দেশে ছড়িয়ে পড়া হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম রোগ ও এর উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশে চলমান এই হাম পরিস্থিতি ও মৃত্যুর হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।

মোট মৃতের মধ্যে সরাসরি নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের বিভিন্ন মারাত্মক উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন এবং ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে।

এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৫১ জন। আর হামের সন্দেহভাজন মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী।

একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন। হাম মহামারি ও সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি শিশু ও ঝুঁকিপূর্ণদের টিকাদানের তাগিদ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সারা দেশে ছড়িয়ে পড়া হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম রোগ ও এর উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশে চলমান এই হাম পরিস্থিতি ও মৃত্যুর হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।

মোট মৃতের মধ্যে সরাসরি নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের বিভিন্ন মারাত্মক উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন এবং ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে।

এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৫১ জন। আর হামের সন্দেহভাজন মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী।

একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন। হাম মহামারি ও সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি শিশু ও ঝুঁকিপূর্ণদের টিকাদানের তাগিদ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream