বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

নৈতিক শিক্ষা না থাকলে ভালো-মন্দের পার্থক্য বোঝা কঠিন: সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নৈতিক শিক্ষা না থাকলে ভালো-মন্দের পার্থক্য বোঝা কঠিন: সমাজকল্যাণমন্ত্রী
নৈতিক শিক্ষা না থাকলে ভালো-মন্দের পার্থক্য বোঝা কঠিন: সমাজকল্যাণমন্ত্রী

নানা অধঃপতন ও অবক্ষয় সমাজে নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়ার ফলেই দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মানুষের মধ্যে নৈতিক শিক্ষার অভাব দেখা দিলে কোনটি ভালো আর কোনটি মন্দ, সেই মৌলিক পার্থক্য অনুধাবন করা অসম্ভব হয়ে পড়ে।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর লেখাপড়া ও মৌলিক বিকাশের দায়িত্ব রাষ্ট্রের। তবে অনেক ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতা ও উদাসীনতার কারণে শিশুরা মাঝপথেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে।

তিনি আরও জানান, সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক নিরাপত্তা, পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। সমাজের প্রতিটি স্তরে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নৈতিক শিক্ষা না থাকলে ভালো-মন্দের পার্থক্য বোঝা কঠিন: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নানা অধঃপতন ও অবক্ষয় সমাজে নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়ার ফলেই দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মানুষের মধ্যে নৈতিক শিক্ষার অভাব দেখা দিলে কোনটি ভালো আর কোনটি মন্দ, সেই মৌলিক পার্থক্য অনুধাবন করা অসম্ভব হয়ে পড়ে।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর লেখাপড়া ও মৌলিক বিকাশের দায়িত্ব রাষ্ট্রের। তবে অনেক ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতা ও উদাসীনতার কারণে শিশুরা মাঝপথেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে।

তিনি আরও জানান, সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক নিরাপত্তা, পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। সমাজের প্রতিটি স্তরে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream