বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ওবায়দুল কাদেরের মামলার রায় নিয়ে মন্তব্য, দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ওবায়দুল কাদেরের মামলার রায় নিয়ে মন্তব্য, দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর
ওবায়দুল কাদেরের মামলার রায় নিয়ে মন্তব্য, দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির জুলাই গণআন্দোলনের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে দুই আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের শুনানি আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে শুনানির জন্য ওই দিন ধার্য করেন। ট্রাইব্যুনাল এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুই আইনজীবীকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেছিলেন। এর ধারাবাহিকতায় বুধবার তারা ট্রাইব্যুনালে হাজির হন।

দুই আইনজীবী হলেন হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া রায়ের বিরুদ্ধে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে প্রসিকিউশন।

গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ জুলাই গণআন্দোলনের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ওবায়দুল কাদেরের মামলার রায় নিয়ে মন্তব্য, দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির জুলাই গণআন্দোলনের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে দুই আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের শুনানি আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে শুনানির জন্য ওই দিন ধার্য করেন। ট্রাইব্যুনাল এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুই আইনজীবীকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেছিলেন। এর ধারাবাহিকতায় বুধবার তারা ট্রাইব্যুনালে হাজির হন।

দুই আইনজীবী হলেন হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া রায়ের বিরুদ্ধে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে প্রসিকিউশন।

গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ জুলাই গণআন্দোলনের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream