বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

গবেষণায় জোর দিয়ে আন্তর্জাতিক মানে যেতে চায় কুড়িকৃবি

মাসুদ রানা
মাসুদ রানা জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

গবেষণায় জোর দিয়ে আন্তর্জাতিক মানে যেতে চায় কুড়িকৃবি
গবেষণায় জোর দিয়ে আন্তর্জাতিক মানে যেতে চায় কুড়িকৃবি

পাঁচ বছর পূর্ণ করে ছয় বছরে পদার্পণ করেছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যাল (কুড়িকৃবি)। আর এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য উত্তরাঞ্চল তথা কুড়িগ্রামের কৃষি ও কৃষকের মান উন্নয়ন করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টিকে আধুনিক গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যে দিয়ে শিক্ষার মানউন্নয়ন করা বলে জানিয়েছেন কুড়িকৃবি'র উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম। আজ মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার ভোকেশনাল মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে এক অলোচনায় তিনি এসব কথা বলেন।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কুড়িকৃবি উপাচার্য অধ্যাপক উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আজ ৫ বছর পূর্তি পূর্ণ হলো। আমরা দেশের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছি। ইতিমধ্যে ইউজিসি থেকে প্রতিনিধি দল এসেছে। আশা রাখি তৃতীয় ব্যাচের আবাসন ব্যবস্থাও হয়ে যাবে। আমাদের লক্ষ্য আধুনিক গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা। আমরা এই কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য এই অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়ন করা। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

এর আগে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ বছরে পদার্পন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও ই-লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে ভোকেশনাল মোড়ে গিয়ে শেষ হয়। পরে কুড়িকৃবি এর একাডেমিক ভবনে  আলোচনা সভা, কেক কাটা ও ই-লাইব্রেরী উদ্বোধন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কুড়িকৃবি'র শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা, অধ্যাপক ড. আব্দুল আলীম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. নুর মহল আখতার বানু। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েল অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গবেষণায় জোর দিয়ে আন্তর্জাতিক মানে যেতে চায় কুড়িকৃবি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream