বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

সংগৃহীত ছবি

সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কথিত গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনার চত্বর থেকে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

মহড়ায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিফ হাসান, শাহাদাত সিকদার, আব্দুল্লাহ আলিফুর রনি ও জাহিদুল ইসলাম হিরন, পৌর ছাত্রদলের ফরিদ হোসেন হিরা, আদনান রুবেল হৃদয়, সোহান খলিফা, রিমন হাওলাদার, সজিব, রফিকুল, ওলিউল্লাহসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আয়োজকদের দাবি, দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং রাজনৈতিকভাবে প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কথিত গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনার চত্বর থেকে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

মহড়ায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিফ হাসান, শাহাদাত সিকদার, আব্দুল্লাহ আলিফুর রনি ও জাহিদুল ইসলাম হিরন, পৌর ছাত্রদলের ফরিদ হোসেন হিরা, আদনান রুবেল হৃদয়, সোহান খলিফা, রিমন হাওলাদার, সজিব, রফিকুল, ওলিউল্লাহসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আয়োজকদের দাবি, দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং রাজনৈতিকভাবে প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream