লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিবন্ধী আব্দুর রহমানের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় মো. আব্দুল মালেক (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
আটক ব্যক্তি হলেন—মো. আব্দুল মালেক (৩৬), পিতা—মৃত হাফিজুল ইসলাম, দক্ষিণ দলগ্রাম (ঘাটেরপাড়, মাস্টারপাড়া), ৬ নম্বর ওয়ার্ড, দলগ্রাম, থানা—কালীগঞ্জ, জেলা—লালমনিরহাট।
জানা গেছে, সম্প্রতি কালীগঞ্জে প্রতিবন্ধী আব্দুর রহমানের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে এনটিভি অনলাইনসহ স্থানীয় বিভিন্ন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হলে ঘটনাটি প্রশাসনের নজরে আসে।
সংবাদ প্রকাশের পর চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ে। এরই ধারাবাহিকতায় কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মো. আব্দুল মালেককে আটক করে।
এদিকে, প্রতিবন্ধী আব্দুর রহমানের দোকানে চুরির ঘটনায় একজন আটক হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয়রা চুরির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় কালীগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
মতামত