শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজার সরকারি কলেজে একাদশের ওরিয়েন্টেশন

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজের একটি শ্রেণিকক্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শ্রেণিকক্ষটি ফুল ও ব্যানারে সাজানো হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষক ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা,পাঠদান,একাডেমিক কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, মৌলভীবাজার সরকারি কলেজ জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান ও দক্ষতা অর্জন করে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মৌলভীবাজার সরকারি কলেজে একাদশের ওরিয়েন্টেশন

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজার সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজের একটি শ্রেণিকক্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শ্রেণিকক্ষটি ফুল ও ব্যানারে সাজানো হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষক ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা,পাঠদান,একাডেমিক কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, মৌলভীবাজার সরকারি কলেজ জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান ও দক্ষতা অর্জন করে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream