বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পুরো শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর পাশাপাশি কারিকুলামেও পরিবর্তন আনা হচ্ছে। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মান ও অগ্রগতি পর্যালোচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আরও কঠোর অবস্থান নিচ্ছে। বর্তমানে দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন নিশ্চিত করতে শক্তিশালী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে শিক্ষা খাতের মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। একই সঙ্গে মোনাশ ইউনিভার্সিটি বাংলাদেশে একটি ক্যাম্পাস স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে এবং সরকার সেটি বাস্তবায়নের উদ্যোগ নেবে।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরও উন্নত পরিবেশ তৈরি করার কথা জানিয়ে এহছানুল হক মিলন বলেন, শিক্ষার মানোন্নয়নই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। জাতির সাফল্যের জন্য শিক্ষাকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। এ ক্ষেত্রে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অবদানের কথাও তুলে ধরেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগে শিক্ষায় বরাদ্দ জিডিপির মাত্র ১ দশমিক ৩৯ শতাংশ ছিল। বর্তমানে বরাদ্দ আরও বেড়েছে। প্রধানমন্ত্রী এই বরাদ্দ ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, পর্যাপ্ত বাজেটের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে চীন বা পশ্চিমা দেশগুলোর মানের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এটিই সরকারের মিশন বলেও উল্লেখ করেন তিনি।

সমাজে তরুণদের একটি অংশ পথভ্রষ্ট হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সমাজ পরিবর্তনের জন্যও উদ্যোগ প্রয়োজন। তার মতে, প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা খাতই সমাজে পরিবর্তন আনার বড় মাধ্যম হতে পারে।

দেশের প্রতি ভালোবাসা তৈরি এবং সমাজে নেতিবাচকতার ধারা বন্ধে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream