বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

শিল্পীর বিপদে শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জায়েদ খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

শিল্পীর বিপদে শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জায়েদ খান
শিল্পীর বিপদে শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জায়েদ খান

আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার ব্যয় মেটাতে সহায়তার আবেদন করেছেন এ অভিনেতা। চিত্রনায়ক জায়েদ খান এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন। তিনি রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন।

জায়েদ খান শিল্পীর বিপদে শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘একজন শিল্পীর পাশে সবসময় থাকার চেষ্টা করি আমি। যতটা পারি, আমার সামর্থ্য অনুযায়ী শিল্পীর বিপদে পাশে দাঁড়াই। আমি চাই, প্রত্যেক শিল্পী যদি নিজেদের জায়গা থেকে বিপদগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়ান, তাহলে কোনো শিল্পীকেই আর্থিক কষ্টে হাসপাতালের বিছানায় কাতরাতে হবে না।’

রিফাত চৌধুরীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার চিকিৎসা ও আর্থিক সংকট নিয়ে আলোচনা চলছে।

জীবনের দীর্ঘ সময় কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা এই শিল্পীর বর্তমান পরিস্থিতি নিয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে জায়েদ খানের আর্থিক সহায়তা তার চিকিৎসার ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিল্পীদের সংকটে একে অন্যের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন জায়েদ খান। তার মতে, শিল্পীসমাজ নিজেদের জায়গা থেকে এগিয়ে এলে অসুস্থ বা বিপদগ্রস্ত কোনো শিল্পীকে চিকিৎসার জন্য আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে না।

উল্লেখ্য, জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্টেজ শো-এর পাশাপাশি নতুন একটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 'ভায়োলেন্স' নামে একটি সিনেমার শুটিং শিগগিরই শুরু করবেন বলেও জানিয়েছেন এ অভিনেতা।

বিষয় : জায়েদ খান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীর বিপদে শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জায়েদ খান

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার ব্যয় মেটাতে সহায়তার আবেদন করেছেন এ অভিনেতা। চিত্রনায়ক জায়েদ খান এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন। তিনি রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন।

জায়েদ খান শিল্পীর বিপদে শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘একজন শিল্পীর পাশে সবসময় থাকার চেষ্টা করি আমি। যতটা পারি, আমার সামর্থ্য অনুযায়ী শিল্পীর বিপদে পাশে দাঁড়াই। আমি চাই, প্রত্যেক শিল্পী যদি নিজেদের জায়গা থেকে বিপদগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়ান, তাহলে কোনো শিল্পীকেই আর্থিক কষ্টে হাসপাতালের বিছানায় কাতরাতে হবে না।’

রিফাত চৌধুরীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার চিকিৎসা ও আর্থিক সংকট নিয়ে আলোচনা চলছে।

জীবনের দীর্ঘ সময় কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা এই শিল্পীর বর্তমান পরিস্থিতি নিয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে জায়েদ খানের আর্থিক সহায়তা তার চিকিৎসার ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিল্পীদের সংকটে একে অন্যের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন জায়েদ খান। তার মতে, শিল্পীসমাজ নিজেদের জায়গা থেকে এগিয়ে এলে অসুস্থ বা বিপদগ্রস্ত কোনো শিল্পীকে চিকিৎসার জন্য আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে না।

উল্লেখ্য, জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্টেজ শো-এর পাশাপাশি নতুন একটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 'ভায়োলেন্স' নামে একটি সিনেমার শুটিং শিগগিরই শুরু করবেন বলেও জানিয়েছেন এ অভিনেতা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream