মেধা পাচার বন্ধ করতে বিদেশে উচ্চশিক্ষা নেওয়া মেধাবীদের দেশে ফিরিয়ে এনে তাদের জন্য আরও বেশি বিনিয়োগের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ঢাকা-চায়না ডে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়া অনেক শিক্ষার্থী পরবর্তী সময়ে আর দেশে ফিরে আসেন না। দেশের এই মেধাবীদের কীভাবে আবার দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে।
তিনি জানান, চীনের সহযোগিতায় বাংলাদেশে কয়েকটি রেপ্লিকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং একটি মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশকে ভবিষ্যতে একটি এডুকেশন হাবে পরিণত করার লক্ষ্যেও সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী।
মতামত