শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ছাতকে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি,৭০ হাজার টাকা জরিমানা

ছবি: এসআরবি-৯

সুনামগঞ্জের ছাতকে নকল,অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ছাতক থানার মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯,সিপিসি-৩,সুনামগঞ্জ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,সুনামগঞ্জের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৩৭, ৪৫ ও ৫১ ধারায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তদের মধ্যে বড় মিয়া ভ্যারাইটিজ স্টোরের মালিককে ৪০ হাজার টাকা,লোকনাথ এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা এবং শ্যাম সুন্দর কুন্ড স্টোরের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ছাতকে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি,৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতকে নকল,অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ছাতক থানার মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯,সিপিসি-৩,সুনামগঞ্জ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,সুনামগঞ্জের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৩৭, ৪৫ ও ৫১ ধারায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তদের মধ্যে বড় মিয়া ভ্যারাইটিজ স্টোরের মালিককে ৪০ হাজার টাকা,লোকনাথ এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা এবং শ্যাম সুন্দর কুন্ড স্টোরের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream