জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুর পুর্ব পাড়া গ্রামে বেলী বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আজ শুক্রবার ২৫ সেপ্টেম্বর সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর পুর্বপাড়া সুইসগেইট এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে।
নিহত বেলী বেগম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর পুর্বপাড়া গ্রামের মোঃ বাচ্চুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলী বেগমের স্বামী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার। বৃহস্পতিবার রাতে স্বামী বাচ্চু বাড়িতে ফিরে স্ত্রীর খোঁজ না নিয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েন। আজ শুক্রবার সকালে জানতে পারেন তাঁর স্ত্রীর বাড়ি থেকে কিছু দুরে নন্দাহার নদীর সুইসগেইট এলাকায় পানিতে মৃত দেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
নিহত বেলী বেগমের স্বামী বাচ্চুর কথায় গরমিল দেখা দেয়। সে কখনও বলছে, বৃহস্পতিবার দুপুরের পর গোসল করতে বের হয়েছে। এরপর আর তাঁর কোন খোঁজ নেয়নি। প্রতিদিন একসাথে খেলেও বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে স্ত্রীকে না ডেকে সে না খেয়ে ঘুমিয়ে পড়েন। আবার তাঁর স্ত্রী বাড়িতে না থাকলেও পরিবারের কেহ খোঁজ নেয়নি। এসব গরমিল কথা বলেন তিনি।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, লোকমুখে জানতে পেরে তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান সুইট গেইট এলাকায় নদীর পাড়ে পানিতে গৃহবধু বেলীর মরদেহ পড়ে আছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে মরদেহ উদ্ধারের বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারেন নি।
আক্কেলপুর থানার উপ পরিদর্শক এস আই সাদমান সাকিব বলেন, উপজেলার আবাদপুর পুর্বপাড়া গ্রামের সুইসগেইট এলাকায় একটি নারীর মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় সনাক্ত করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর কারণ। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মতামত