রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাণীশংকৈলে পৃথক ঘটনায় শিশু ও যুবক নিহত

রাণীশংকৈলে পৃথক ঘটনায় শিশু ও যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু এবং ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও ও কাশিপুর ইউনিয়নের চৌরাস্তা পঞ্চাশবস্তি এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও এলাকার আমিরুল ইসলামের কন্যা আয়েশা আক্তার (৫) এবং কাশিপুর ইউনিয়নের চৌরাস্তা পঞ্চাশবস্তি এলাকার মৃত কার্তিক হোসেনের ছেলে হামিরুল ইসলাম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশু আয়েশা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে বড় ভাইয়ের সঙ্গে হামিরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাইয়ের ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অপরদিকে, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে পৃথক ঘটনায় শিশু ও যুবক নিহত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream