পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী জনাব Masum Ameer স্যার।
গতকাল রাতে বান্দরবান সার্কিট হাউসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বান্দরবান জেলার বিদ্যুৎ বিষয়ক সমসাময়িক বিভিন্ন সমস্যা, চলমান উন্নয়ন প্রকল্প এবং লোডশেডিং নিরসন নিয়ে আলোচনা হয়।
মাননীয় মন্ত্রী মহোদয় এ সময় বলেন, বান্দরবানের প্রত্যন্ত দুর্গম অঞ্চলে এখনো অনেক পাড়া বিদ্যুৎ বিহীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন।
নির্বাহী প্রকৌশলী মাসুম আমীর স্যার মন্ত্রী মহোদয়কে বান্দরবানে বিদ্যুৎ বিভাগের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন এবং সব সময় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
মতামত