“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বৃদ্ধিমত্তায় আগামীর পর্যটন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে এ র্যালীটি শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনসহ আরও অনেকেই
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
আয়োজকরা জানান, বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পর্যটন খাতেও ব্যাপক পরিবর্তন আসছে। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার পর্যটনকে আরও আধুনিক, সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং দেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরাই এবারের বিশ্ব পর্যটন দিবসের মূল লক্ষ্য।
মতামত