রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সারিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান

সারিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার টিপুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা  হয়।

অভিযানকালে পৌরসভার অন্তর্গত টিপুর মোড় এলাকার একটি ইলেকট্রনিক দোকানে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬-এর উপ-ধারা (৫)এ অনুযায়ী ইউনুস প্রামানিক (৩৫), পিতা- জহুরুল ইসলাম, সাং-হিন্দুকান্দি, উপজেলা- সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ইউনুস প্রামানিককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের অপব্যবহার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মাদক দ্রব্যের অবৈধ ব্যবহার ও বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার টিপুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা  হয়।

অভিযানকালে পৌরসভার অন্তর্গত টিপুর মোড় এলাকার একটি ইলেকট্রনিক দোকানে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬-এর উপ-ধারা (৫)এ অনুযায়ী ইউনুস প্রামানিক (৩৫), পিতা- জহুরুল ইসলাম, সাং-হিন্দুকান্দি, উপজেলা- সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ইউনুস প্রামানিককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের অপব্যবহার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মাদক দ্রব্যের অবৈধ ব্যবহার ও বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream