প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান
পলাশ মন্ডল , সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি ||
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার টিপুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে পৌরসভার অন্তর্গত টিপুর মোড় এলাকার একটি ইলেকট্রনিক দোকানে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬-এর উপ-ধারা (৫)এ অনুযায়ী ইউনুস প্রামানিক (৩৫), পিতা- জহুরুল ইসলাম, সাং-হিন্দুকান্দি, উপজেলা- সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতের রায়ে ইউনুস প্রামানিককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের অপব্যবহার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মাদক দ্রব্যের অবৈধ ব্যবহার ও বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম