রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজদের জিম্মিদশা থেকে শিগগিরই দেশ মুক্ত হবে বলে তিনি আশা করেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, জুলাইয়ের আন্দোলনে রাজপথের সহযোদ্ধা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও রাতে ভাঙচুর করা হয়েছে। তার দাবি, এ ঘটনায় ভাঙচুর ও লুটপাটের পেছনে চাঁদা না দেওয়া কিংবা সম্পত্তি দখলের অভিযোগ সামনে এসেছে।

নাহিদ বলেন, ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রীর নির্বাচনী আসনে। সেখানে চাঁদাবাজি বা সম্পত্তি দখলের মতো ঘটনা ঘটানোর সাহস কারা দেখাতে পারে, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, কোনো স্থাপনা অবৈধ হলে কিংবা কেউ সেটি দখল করে রাখলে আইন ও আদালতের মাধ্যমে তা উদ্ধারের সুযোগ রয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সারাদেশে ক্ষমতাসীনদের এমন আচরণ কী বার্তা দিচ্ছে, সে প্রশ্নও করেন তিনি।

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ তুলে নাহিদ বলেন, এসব কর্মকাণ্ড ৫ আগস্ট বিকেল থেকে শুরু হয়েছে। তার দাবি, আওয়ামী লীগের শোষণের কাঠামো দখলের পাশাপাশি চাঁদাবাজি ও দখলবাজির পরিধিও কয়েকগুণ বেড়েছে।

সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। এসব ঘটনার বিচার চাওয়া অর্থহীন বলে মন্তব্য করে তিনি বলেন, চাঁদাবাজদের জিম্মিদশা থেকে শিগগিরই প্রিয় মাতৃভূমি মুক্ত হবে, ইনশাআল্লাহ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজদের জিম্মিদশা থেকে শিগগিরই দেশ মুক্ত হবে বলে তিনি আশা করেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, জুলাইয়ের আন্দোলনে রাজপথের সহযোদ্ধা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও রাতে ভাঙচুর করা হয়েছে। তার দাবি, এ ঘটনায় ভাঙচুর ও লুটপাটের পেছনে চাঁদা না দেওয়া কিংবা সম্পত্তি দখলের অভিযোগ সামনে এসেছে।

নাহিদ বলেন, ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রীর নির্বাচনী আসনে। সেখানে চাঁদাবাজি বা সম্পত্তি দখলের মতো ঘটনা ঘটানোর সাহস কারা দেখাতে পারে, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, কোনো স্থাপনা অবৈধ হলে কিংবা কেউ সেটি দখল করে রাখলে আইন ও আদালতের মাধ্যমে তা উদ্ধারের সুযোগ রয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সারাদেশে ক্ষমতাসীনদের এমন আচরণ কী বার্তা দিচ্ছে, সে প্রশ্নও করেন তিনি।

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ তুলে নাহিদ বলেন, এসব কর্মকাণ্ড ৫ আগস্ট বিকেল থেকে শুরু হয়েছে। তার দাবি, আওয়ামী লীগের শোষণের কাঠামো দখলের পাশাপাশি চাঁদাবাজি ও দখলবাজির পরিধিও কয়েকগুণ বেড়েছে।

সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। এসব ঘটনার বিচার চাওয়া অর্থহীন বলে মন্তব্য করে তিনি বলেন, চাঁদাবাজদের জিম্মিদশা থেকে শিগগিরই প্রিয় মাতৃভূমি মুক্ত হবে, ইনশাআল্লাহ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream