সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নেপালে হিমাল পর্বতে তুষারধসে ১৪ জন নেপালি নিখোঁজ

ছবি: সংগৃহীত

নেপালের মানাং জেলার নার ফু এলাকায় হিমলুং হিমাল পর্বতে তুষারধসে ১৪ জন নেপালি নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার পর্বতটির একটি শিবিরে এ তুষারধসের ঘটনা ঘটে।

নিখোঁজদের মধ্যে শেরপা, পর্বতারোহীদের সহায়ক কর্মী ও রান্নার কাজে নিয়োজিত ব্যক্তিরা রয়েছেন। দুর্গম এলাকায় খারাপ আবহাওয়া বিরাজ করায় এখনো উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

সংশ্লিষ্টরা জানান, রোববার সকালে হিমলুংয়ের শিবির থেকে প্রথমে আটজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে নিখোঁজের সংখ্যা ১৪ জনে দাঁড়ায়। হিমালয়ান হলিডেজ ট্রেকিংয়ের প্রতিষ্ঠাতা বিভূতি চন্দ্র ঠাকুর জানিয়েছেন, নিখোঁজ সবাই নেপালি। বিদেশি পর্বতারোহীরা এখনো সেখানে পৌঁছাননি।

আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বিদেশি দলটির সেখানে যাওয়ার কথা ছিল। এর আগে শিবির প্রস্তুত, পথ পরিষ্কার, দড়ি স্থাপনসহ অভিযানের অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে নেপালি কর্মীদের একটি দল পাহাড়ে পাঠানো হয়েছিল। তুষারধসের সময় তারাই সেখানে অবস্থান করছিলেন।

বিভূতি চন্দ্র ঠাকুর জানান, রোববার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে হিমলুংয়ে থাকা একজন শেরপা হেলিকপ্টারের জন্য যোগাযোগ করেন। তখন আটজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এরপর নিখোঁজের সংখ্যা ১৪ জনে পৌঁছায়।

উদ্ধার অভিযানের জন্য কাঠমান্ডু ও পোখরায় বেসরকারি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহারের বিষয়েও আলোচনা চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত কোনো হেলিকপ্টার হিমলুংয়ের দিকে যেতে পারেনি। স্থলপথেও দ্রুত উদ্ধারকারী দল পাঠানো সম্ভব হচ্ছে না।

নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রামকৃষ্ণ লামিছানে জানিয়েছেন, সরকার উদ্ধার কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। নিখোঁজদের মধ্যে শেরপা গাইড, রান্নার কর্মী ও অন্যান্য সহায়ক কর্মী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিব্বত সীমান্তের কাছাকাছি মানাং জেলার নার ফু এলাকায় হিমলুং হিমাল অবস্থিত। দুর্গম এই এলাকায় হেলিকপ্টার পরিচালনার জন্য অতিরিক্ত অনুমতির প্রয়োজন হওয়ায় উদ্ধারকাজ আরও জটিল হয়ে উঠেছে।

গত কয়েক দিন ধরে নেপালের পার্বত্য অঞ্চলে বৃষ্টি ও তুষারপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া পরিস্থিতির কারণে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি, বজ্রঝড়, প্রবল বাতাস এবং উঁচু এলাকায় তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছিল। পর্বতারোহী ও পর্যটকদেরও এ সময়ে অভিযান স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়।

খারাপ আবহাওয়ার কারণে মানাসলু ও ধবলগিরিসহ নেপালের অন্যান্য পর্বতারোহণ অভিযানেও প্রভাব পড়েছে। কয়েকটি দল নিচে নেমে এসেছে, আবার কোথাও অভিযান স্থগিত বা বন্ধ করা হয়েছে। হিমলুংয়ে এখন নিখোঁজ ১৪ জনকে উদ্ধারের দিকেই নজর রয়েছে। তবে অব্যাহত তুষারপাত ও হেলিকপ্টার চলাচল বন্ধ থাকায় উদ্ধারকাজে সময় গড়ানোর সঙ্গে উদ্বেগও বাড়ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নেপালে হিমাল পর্বতে তুষারধসে ১৪ জন নেপালি নিখোঁজ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream