মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নলছিটিতে যুবদলের বিক্ষোভ মিছিল

নলছিটিতে যুবদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিলটি নলছিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন শাহীন এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাভলু সিকদার, যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক, নুরুজ্জামান শিমুল, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম শরীফ, সদস্য সচিব সালাউদ্দিন রাজন, যুগ্ম আহ্বায়ক সোহাগ মুন্সি ও সাইফুল ইসলাম রাজিবসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় বক্তারা বলেন, সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। নলছিটিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নলছিটিতে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিলটি নলছিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন শাহীন এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাভলু সিকদার, যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক, নুরুজ্জামান শিমুল, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম শরীফ, সদস্য সচিব সালাউদ্দিন রাজন, যুগ্ম আহ্বায়ক সোহাগ মুন্সি ও সাইফুল ইসলাম রাজিবসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় বক্তারা বলেন, সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। নলছিটিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream